Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রবিবার (২৬ সেপ্টেম্বর)। এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। দীর্ঘ ১৬ বছর তিনি ক্ষমতায় ছিলেন। এসব জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ডয়চে ভেলে জানিয়েছে, পরবর্তী চ্যান্সেলর হিসেবে ৪২ শতাংশ মানুষ ওলাশ শলৎসকে সমর্থন দিলেও তার দল এসপিডির পক্ষে সমর্থন রয়েছে মাত্র ২৫ শতাংশ। সে ক্ষেত্রে বামপন্থী দল ডি লিংকে বা উদারপস্থী এফডিপিকে তৃতীয় শরিক করতে হবে। ফলে জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘ হতে পারে।

নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে তৃতীয় ও শেষ ত্রিপাক্ষিক টিভি বিতর্কেও মানুষের মন জয় করতে পারেননি মার্কেলের রক্ষণশীল শিবিরের প্রার্থী আরমিন লাশেট। জনমত সমীক্ষা অনুযায়ী, তিনটি বিতর্কেই সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের প্রার্থী ওলাশ শলৎস জয়ী হয়েছেন। আর তাই রবিবারের এই নির্বাচনে তার জয়ের সম্ভাবনাই প্রবল হয়ে উঠছে।

-বিনিয়োগবার্তা/ডিএফই//