Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Sep 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য দুবাইয়ে আলাদা আবাসন প্রকল্প তৈরি হচ্ছে। এজন্য ১ হাজার ৭৬০ কোটি ডলার বরাদ্দ দিয়েছেন দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন রশীদ আল মাখতুম। আগামী দুই দশক ধরে এ অর্থ ব্যয় করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর: আরব নিউজ।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ এক নির্দেশনায় এ বিশেষ আবাসন প্রকল্পের জমির পরিমাণ বাড়িয়ে ১৭০ কোটি বর্গফুট করার কথা জানিয়েছেন।

দেশের মানুষ যেন আগামী ২০ বছরের মধ্যে উচ্চমানের আবাসন সুবিধা পায় সে লক্ষ্যে এখন কাজ করছে আমিরাত সরকার। দুবাইয়ের নগর উন্নয়ন পরিকল্পনার দিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। এসব পরিকল্পনা ক্রমাগত পর্যালোচনা করা হয় এবং নাগরিকদের প্রয়োজন অনুসারে তার বিকাশ ঘটানো হয়।

দ্য দুবাই ২০৪০ মাস্টারপ্ল্যান অনুযায়ী, এ সময়ের মধ্যে নাগরিকদের কল্যাণে টেকসই উন্নয়ন ঘটানো হবে। আগামী ৫০ বছরের মধ্যে দেশের মানুষ যেন একটি সুখী ও উন্নত জীবনযাপন করতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

বিনিয়োগবার্তা/এসএএম//