Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে এখন পর্যন্ত  চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ রয়েছেন আরও ২০-২৫ জন

নিহতরা হলেন- পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০), নিহতের নাতনি সদর উপজেলার নারায়ণপুরের বাবু আলীর মেয়ে মাইশা খাতুন (), সদর উপজেলার নারায়ণপুরের ফিটুর ছেলে আসমাউল () মেয়ে আয়েশা ()

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিনচালিত ওই নৌকায় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন মাঝ নদীতে পৌঁছানোর পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়

বিনিয়োগবার্তা/এসকে/এসএএম//