
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছে দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিজিএমইএর গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের পঞ্চম জরুরি বোর্ড সভা শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক আসিফ আশরাফ, ফয়সাল সামাদ, হারুন অর রশিদ, রাজীব চৌধুরী ও মো. ইমরানুর রহমান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আসিফ ইব্রাহিম, নাভিদুল হক, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, ইনামুল হক খান (বাবলু), মিজানুর রহমান ও মোহাম্মদ আবদুস সালাম।
বিনিয়োগবার্তা//এসএএম//