
আজ ৩ অক্টোবর ২০২১, ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস। ১৯৭৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের অধিবাসী লিন্ডসে এ্যালান চেইনী’র হাত ধরে ইউসেপ বাংলাদেশ-এর শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৬০ জন শ্রমজীবি পথ শিশু তথা‘আন্ডার প্রিভিলেজড চিলড্রেন’দের(Underprivileged Children)নিয়ে বৈকালিক স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেন।
জানা গেছে, বর্তমানে ইউসেপ বাংলাদেশ সারাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে আসছে যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সক্রিয় অবদান রাখছে।
প্রতিবছর প্রায় ৩৫ হাজার শিশু-কিশোর ইউসেপ বাংলাদেশ থেকে সহায়তা লাভ করছে। এরমধ্যে প্রায় ২০ হাজার তরুণ-যুবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করছে। প্রশিক্ষিত প্রায় ৯০ শতাংশ যুবাদের কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়। ইউসেপ বাংলাদেশ মোট ৮টি কর্মাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল।
বিনিয়োগবার্তা/এসএএম//