Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 04 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

২০৩০ সাল থেকে শুধু বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রোলস রয়েস। এ লক্ষ্যের মাধ্যমে সংস্থাটি ফক্সওয়াগনের বেন্টলি ও জাগুয়ারের ল্যান্ড রোভারের মতো অন্যান্য প্রিমিয়াম ব্র্যান্ডের কাতারে যোগ দিয়েছে। খবর রয়টার্স।

বিএমডব্লিউর মালিকানাধীন ব্র্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ‘স্পেক্ট্রা’ নামে সংস্থাটির প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি বাজারে আসবে।

রোলস-রয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টর্সটেন মুলার-ওটভোস বলেন, এ নতুন মডেলের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে আমরা পুরো চেইনকে বৈদ্যুতিক করে তোলার লক্ষ্য নিয়েছি। এরপর রোলস-রয়েসে আর কোনো অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের গাড়ি থাকবে না।

যদিও বিএমডব্লিউ এখনো জীবাশ্ম জ্বালানির গাড়ি উৎপাদন বন্ধের সময়সীমা নির্ধারণ করেনি। সংস্থাটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেয়া হয়েছে।

জাগুয়ার ল্যান্ড রোভারের জাগুয়ার ২০২৫ এবং ভক্সওয়াগনের বেন্টলি মোটরস ও ডেইমলারের মার্সিডিজ বেঞ্জ ২০৩০ সালের মধ্যে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ডে রূপান্তরিত হওয়ার লক্ষ্য নিয়েছে।  

বিনিয়োগবার্তা/ডিএফই//