Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রিতে জেনারেল মোটরসকে (জিএম) ছাড়িয়ে শীর্ষস্থান অধিকার করেছে টয়োটা। চলতি বছরের প্রথম নয় মাসে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি ১৮ লাখ ৬০ হাজার ইউনিট যানবাহন বিক্রি করেছে। অন্যদিকে একই সময়ে মার্কিন গাড়ি নির্মাতার বিক্রীত গাড়ির সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার। 

শিল্প প্রকাশনা অটোমোটিভ নিউজের তথ্য অনুযায়ী, ১৯৩১ সাল থেকে যুক্তরাষ্ট্রে যানবাহন বিক্রিতে শীর্ষ অবস্থানে ছিল জিএম। সেই সময় সংস্থাটি ফোর্ড মোটরকে পরাজিত করে শীর্ষস্থান দখল করেছিল। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে জিএমের বিক্রি দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ সময় টয়োটার বিক্রি বেড়েছে ২৭ দশমিক ৯ শতাংশ। রয়টার্স

বিনিয়োগবার্তা/ডিএফই//