Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 06 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

এক্সপো ২০২০ দুবাইয়ে ৬৫ কোটি ডলারের বেশকিছু নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে চুক্তি স্বাক্ষর করেছে পূর্ব আফ্রিকার দেশটি। উগান্ডা।

চুক্তিগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, কৃষি, খনিজ প্রক্রিয়াকরণ ও মেডিকেল কিট তৈরির মতো ক্ষেত্রগুলোয় বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। খবর: দ্য ন্যাশনাল।

উগান্ডা ইনভেস্টমেন্ট অথরিটির (ইউআইএ) মহাপরিচালক রবার্ট মুকিজা বলেন, মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ৪০০ কোটি ডলার নতুন বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশা করছে উগান্ডা। আমরা অংশীদারদের সামনে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্প উপস্থাপন করেছি।

দেশটি অর্থনীতির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭৯টি প্রকল্প প্রচার করছে, যেগুলো বিনিয়োগের জন্য প্রস্তুত। এ প্রকল্পগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, জয়েন্ট ভেঞ্চার ও বেসরকারি কিংবা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন হতে পারে। এর মধ্যে কয়েকটি গ্রিনফিল্ড, ব্রাউনফিল্ড ও সম্প্রসারণ প্রকল্প রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি কানেক্টের সঙ্গে একটি চিঠি স্বাক্ষর করেছে ইউআইএ। এ চুক্তির আওতায় কানেক্ট দেশটিতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। সংস্থাটি উগান্ডায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ, যা বিদ্যুৎ উৎপাদন করবে এবং জ্বালানি সঞ্চয়ে কাজ করবে।

চীনের গুয়াংজুর ওয়ান্ডফো বায়োটেক উগান্ডার একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ৫ কোটি ডলার বিনিয়োগ করবে। এ বিনিয়োগের মাধ্যমে এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও যক্ষ্মার ডায়াগনস্টিক কিট তৈরি এবং অন্যান্য পয়েন্ট অব কেয়ার ডায়াগনস্টিক প্রযুক্তি বিকাশে কাজ করা হবে।

ইউআইএ দুবাইভিত্তিক শিল্প, উৎপাদন, শিপিং ও পণ্য বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ডেরা করপোরেশনের সঙ্গেও একত্র হয়েছে। সংস্থাটি উগান্ডার খনিজ প্রক্রিয়াকরণ, কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

ইউআইএ জানিয়েছে, তারা থাইল্যান্ডে বহুজাতিক ব্যবসায়িক সংগঠন মডার্ন গ্রুপের সঙ্গেও একটি চুক্তিতে পৌঁছেছে। সংস্থাটি উগান্ডার শিল্প উৎপাদন, কৃষি ও খনিতে ৫ কোটি ডলার বিনিয়োগ করবে। এক্সপো এলাকায় উগান্ডার প্যাভিলিয়নটি ‘সুযোগ অংশে রয়েছে। দেশকে বাণিজ্য, পরিবহন ও সরবরাহ কেন্দ্র হিসেবে প্রচারের উদ্দেশ্যে এমন জায়গায় দেশটির প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//