Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 10 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

 বিকাশ’কে  পোশাক শ্রমিকদের ডিজিটাল ব্যবস্থায় মজুরি পরিশোধ ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ।

রোববার (১০ অক্টোবর ) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিকাশের চীফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ বিজিএমইএ সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে সভাপতি এ  আহবান জানান। এসময়ে তিনি বিকাশ’কে সহযোগিতা প্রদান এবং আরও উত্তম উপায়ে ও নিরাপদভাবে পোশাক শ্রমিকদের ডিজিটাল মজুরি পরিশোধের ব্যবস্থা গ্রহনের কখা বলেন ।

এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এবং বিকাশ লিমিটেড এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব পেওরল বিজনেস,এটিএম মাহবুব আলম এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া তারা বিভিন্ন বিষয় বিশেষ করে পোশাক শ্রমিকদের ডিজিটাল মজুরি পরিশোধ কিভাবে আরো উত্তম ব্যবস্থায় এবং দক্ষভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
ডিজিটাল মজুরি পরিশোধ ব্যবস্থা থেকে পোশাক শ্রমিকরা কিভাবে আরও সুবিধা পেতে পারেন এবং তাদের মোবাইল আর্থিক লেনদেনকে
নিরাপদভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়েও তারা কথা বলেন।

বিকাশ কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় বিজিএমইএ কর্তৃক চালু করা তহবিলে অনুদান প্রদান করেছে।
বিকাশের পক্ষ থেকে সিসিও আলী আহম্মেদ আর্থিক অনুদানের একটি চেক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে হস্তান্তর করেন।

বিনিয়োগবার্তা/এসআর /এসএএম//