Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 12 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ইনডিভিজ্যুয়াল এ্যাকশন প্লান (আইএপি) শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশন (বিএসইসি)

সোমবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত আইএপি (Individual Action Plan) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়।

কর্মশালায় বিএসইসি ৯ম গ্রেড হতে তদুর্ধ্ব কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপনি বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মো: শহীদুল হক ভূঁঞা, এনডিসি বলেন, সরকারি কাজে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি, ফলাফলধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি মুল্যায়নের লক্ষ্যে সরকার ২০১৪-১৫ অর্থ বছর হতে সরকারি অফিসসমূহেবার্ষিক কর্মসম্পাদন চুক্তিবা এপিএ প্রবর্তন করে। এপিএ কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিএসইসি কর্মকর্তাবৃন্দ নির্ধারিত ছকে নিজনিজ কর্মপরিকল্প প্রণয়ণ করে থাকে।

তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মকান্ডকে সহজ গতিশীল করতে সহায়ক ভুমিকা রাখবে। শুদ্ধাচার চর্চা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিএসইসি আওতাধীন শিল্প প্রতিষ্ঠান জাতীয় অগ্রগতিতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে পারবে।

বিএসইসির পরিচালক (বাণিজ্যিক কোর্স) এ কে মহিউদ্দিন বলেন, এপিএতে অভিষ্ঠ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রত্যেক কর্মকর্তাকে কর্মপরিকল্পণা তৈরি করতে হবে। এই আইএপি প্রশিক্ষণ অল্প সময়ে সঠিকভাবে অধিক কার্য সম্পাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনি অনুষ্ঠানে পরিচালক (অর্থ) মোঃ মনিরুল ইসলাম, বিএসইসি সচিব কে এম আনোয়ার মোর্শেদ এবং উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//