
এখন উরি ব্যাংক হতে লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ’র সদস্যরা।
বুধবার (১৩ অক্টোবর ২০২১) আইসিএমএবি এবং উরি ব্যাংক এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ইন্সটিটিউট-এর কার্যালয়ে স্বাক্ষরিত হয়।
আইসিএমএবি-এর সেক্রেটারি কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং উরি ব্যাংক এর কান্ট্রি ম্যানেজার জনাব ডং হিউন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার আওতায় উরি ব্যাংক হতে আইসিএমএবি’র সদস্যগণ লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
এ সময়ে আইসিএমএবি-এর সহ-সভাপতি মোঃ মুনিরুল ইসলাম এফসিএমএ, কাউন্সিল সদস্য ও প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মো: আব্দুল আজিজ এফসিএমএ ও মোঃ জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, উরি ব্যাংকের ডেপুটি কান্ট্রি ম্যানেজার নিয়াজ উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবি-এর সাবেক সভাপতি এ সময় উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসআর