Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 18 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ট্রেনে ভ্রমণরত শিশু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৮ অক্টোবর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেনে বাবা মা বা আত্মীয় স্বজনের সঙ্গে ভ্রমণরত শিশুদের মধ্যে তিনি উপহার সমগ্রী বিতরণ করেন।

শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি কেক, একটি পেন্সিল, একটি কাটার, একটি রাবার, দুটি স্টিকার ও কয়েক ধরনের চকলেট।

রেলপথমন্ত্রী বলেন, ‘অপরাধীরা শেখ রাসেলসহ ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ড করে বীরদর্পে ঘুরে বেরিয়েছে। শিশুদের উপহার প্রদানের মাধ্যমে শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা ও শেখ রাসেল সম্পর্কে শিশুদের জানার আগ্রহ তৈর করা আমাদের উদ্দেশ্য।’

পরে রেলমন্ত্রীসহ উপস্থিত অন্যরা মুক্তিযুদ্ধ ভ্রাম্যমাণ রেল জাদুঘর পরিদর্শন করেন। স্টেশনে মুজিব বর্ষ উপলক্ষে ট্রেনের দুটি কোচকে জাদুঘর বানিয়ে রাখা হয়েছে। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেন রেলমন্ত্রীসহ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বিনিয়োগবার্তা/ শাহরিয়ার রহমান //