Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম সাউথ, কুমিল্লা, নোয়াখালী জোন ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার  ব্যবসায় উন্নয়ন সম্মেলন সপ্রতি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এক ভার্চ্যুয়াল প্লাটফর্মে ব্যাংকের এ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এ সময়ে ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ আলতাফ হুসাইন, মোঃ জামাল উদ্দীন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ, জি. এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদের। এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব এ আলম, মোঃ কামরুল বারী ইমামী, মোঃ ইয়াকুব আলী এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম। চট্টগ্রাম সাউথ, কুমিল্লা, নোয়াখালী জোন ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

বিনিয়োগবার্তা/এসআর/এসএএম//