Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 21 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) কর্তৃপক্ষ ও রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে কস্ট-বেনিফিট অ্যানালাইসিসসহ বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা উত্তরণে বাস্তবসম্মত করণীয় উল্লেখপূর্বক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা জরুরিভিত্তিতে দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

বৃহস্পতিবার  (২১ অক্টোবর ) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসএফআইসি-এর আওতাধীন গাইবান্ধা জেলায় অবস্থিত রংপুর  সুগার মিল পরিদর্শন শেষে মিলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা প্রদান করেন। এ বছরে রংপুর সুগার মিলজোন এলাকায়  উৎপাদিত আখ সুষ্ঠুভাবে  নিকটবর্তী জয়পুরহাট সুগারমিলে মাড়াইয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্ম সচিব মু. আনোয়ারুল আলম, গাইবান্ধার জেলা প্রশাসক মো: আবদুল মতিন, বিএসএফআইসির উর্ধতন কর্মকর্তাবৃন্দ, গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে তিনি রংপুর সুগারমিলের খামার এলাকা পরিদর্শন করেন।

বিনিয়োগবার্তা/এসআর/এসএএম//