Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 23 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

শাকিল রিজভী: শেয়ারমার্কেটে অন্যের ভুল ধরে যারা নিজের ভুল সিদ্ধান্ত খুঁজে পায় না, তাদের লাভ করা কঠিন। সবসময় মনে রাখতে হবে stock market সবসময় supreme, ভুল সিদ্ধান্ত হয় ব্যক্তির।

আমি যখন এই মার্কেটে নতুন আসি তখন লস করলে বারবার চিন্তা করতাম কেন লস করলাম, ভুল থেকে শিখি, পরে যাতে না হয়- তার জন্য যত্নবান হই। এখনো তাই করি। তারপরেও সবারই কিন্তু ভুল হয়! আমারও হয়। যার যত ভুল কম হবে এ বাজারে সে-ই তত বেশি লাভবান।

মার্কেট এ বিনীয়োগকারী থাকবে, ভালো কোম্পানি এবং খারাপ কোম্পানি দুই-ই থাকবে, Day Trader থাকবে, গুজব থাকবে, হুজুগ থাকবে, up থাকবে, আবার down ও থাকবে,  হতাশা থাকবে, আশা থাকবে, ফান্ডামেনটাল নিউজ থাকবে, আইটেম দিবে নিবে, facebook Inboxটা ব্যস্ত থাকবে। কোনোটাই কিন্তু বন্ধ করা যাবে না।

বাজারের বুদ্ধারা বলেন এটাই নাকি Stock Market এর সৌন্দর্য। এর ভিতরেই ব্যবসা করতে হবে অথবা ব্যবসা করা শিখতে হবে। সুশাসন আসা নামী-দামী শেয়ারবাজারেও কেউ লাভবান, আবার অনেকের লস হয়।

আমাদের DSE ইনডেক্স যখন ২৮০ ছিল(১৯৯০)তখনও কিছু বিনিয়োগকারী লস করতো, ৪০০০ ইনডেক্স (২০২০ সাল) তখনও লস করতো, ইনডেক্স যখন ৭১০০(২০২১) তখনও লস। ইনডেক্স যদি ১০০০০ হয় কিছু বিনিয়োগকারী লস করবে।

স্টক মার্কেট আর ক্রিকেটের মধ্যে যথেষ্ট মিল আছে। একই মাঠে একইদিনে কোন ব্যাটসম্যান শূণ্য রানে আউট আবার আরেকজন ১০ রানে আউট, আবার একজন ১২০ও করে ফেলে। এটি বুঝে এবং মেনে নিয়েই এ বাজারে বিনিয়োগ করতে হবে।

লেখক: ডিএসই ও ডিবিএ’র সাবেক প্রেসিডেন্ট।