Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দেশের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (২৪ অক্টোবর ২০২১) বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ সংগঠনটির প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।

বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ এবং বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বহিঃবিশ্বে বাংলাদেশকে বানিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে প্রচার করতে বিজিএমইএ ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।

এছাড়া আসন্ন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ নিয়েও আলোচনা করেন তারা। এ সামিটের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের সুবিধা এবং বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করলে তাদের জন্য কি সুযোগ অপেক্ষা করছে, তা তুলে ধরা। সম্মেলনটি ০৪ নভেম্বর, ২০২১ লন্ডনে অনুষ্ঠিত হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম/