Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

করোনা পরিস্থিতির কারণে গতবারের মতো এবারও আয়কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার্থে সব কর অঞ্চলে নভেম্বর মাসজুড়ে আয়কর মেলার সুবিধা দেয়া হবে। এর আগে ২০২০ সালেও করোনা সংক্রমণের কারণে মেলা আয়োজন থেকে বিরত ছিল এনবিআর।

মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান ও আভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মু. রহমাতুল মুনিম।

এনবিআর চেয়ারম্যান বলেন, মহামারির কারণে সরাসরি কর মেলা করতে না পারলেও ১ থেকে ৩০ নভেম্বর পুরো মাসব্যাপী কর সংস্কৃতির বিকাশ, করদাতাদের সচেতনতা বৃদ্ধির জন্য কর সেবা প্রদান করা হবে।

তিনি বলেন, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। একইসঙ্গে রিটার্ন দাখিল করা করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে।

করদাতাদের সেবা নিশ্চিত করতে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে ১১ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। বিগত সময়ে সংস্থাটির সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি ও মনিটরিং কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//