Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী ও মাঠের অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে সুষ্ঠভাবে সম্পন্ন করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৬ অক্টোবর ) কমিটির  ১৬তম বৈঠকে সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে এ সুপারিশ করা হয়।

বৈঠকে প্রথম প্রকল্পে অনুমোদিত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করার জন্য অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য কমিটি সুপারিশ করে। জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলাকে গতিশীল করার জন্য মেয়াদ উত্তীর্ণ প্রকল্পগুলো পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সমস্ত অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে ১৫তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

কমিটি উপজেলা পর্যায়ে অন্যান্য মন্ত্রণালয়ের মত যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা পদকে প্রথম শ্রেণীর পদে উন্নত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর চেয়ারম্যান ও কমিটির সদস্য নাজমুল হাসান উন্নত মানের সাইকেল দেয়ার সম্মতি দিলে কমিটির সভাপতিসহ সকল সদস্য তাঁকে ধন্যবাদ জানান। এছাড়া, কমিটির সদস্য নাজমুল হাসান বিনা প্রতিদন্দি¦তায় পুনরায়  বিসিবির  চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ হতে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

এসময়ে বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগর্বাতা /এসআর /