Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 27 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত গত বছরের চেয়ে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে থাইল্যান্ডের রফতানি আয় বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।

গতকাল থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী এ তথ্য প্রকাশ করেন।

বাণিজ্য অংশীদারদের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চাঙ্গা হওয়া, স্থানীয় মুদ্রা বাথের অবনয়ন এবং সরকারি বাণিজ্য প্রণোদনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রফতানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। খবর: ব্যাংকক পোস্ট।

থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানাউইসিত এক সংবাদ সম্মেলনে জানান, ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে রফতানি বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। গত সেপ্টেম্বরেই রফতানি আগের বছরের একই মাসের চেয়ে বেড়েছে ১৭ দশমিক ১ শতাংশ, যেখানে রয়টার্সের জরিপে ১১ দশমিক ৬২ শতাংশ রফতানি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। গত আগস্টে দেশটির রফতানি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৯ শতাংশ।

সেপ্টেম্বরে থাইল্যান্ডের রফতানিতে বৃহৎ ভূমিকা রেখেছে পরিশোধিত তেল, রাসায়নিক, প্লাস্টিক ও ইস্পাতের মতো পণ্য।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, আমাদের বেসরকারি খাতে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। এতে ম্যানুফ্যাকচারিং খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। যদিও কভিড-১৯ ও লকডাউনের প্রভাব এখনো রয়েছে অর্থনৈতিক কার্যক্রমে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানা যায়, গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের আমদানি আগের বছরের চেয়ে বেড়েছে ৩০ দশমিক ৩ শতাংশ। এতে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ৬১ কোটি ডলার।

বিনিয়োগর্বাতা /এসআর /