Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 28 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ সফরে এসে ভিডিও বার্তায় এ সহায়তার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের মানবিক সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস।

ইইউ কমিশনার জানান, রোহিঙ্গাদের সহায়তায় ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//