Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 30 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স এ তিন দেশে টানা ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ অক্টোবর) এ সফর শুরু হচ্ছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬” এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

জলবায়ু সম্মেলন শেষে ০৪ নভেম্বর লন্ডনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২১’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। 

পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//