Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 31 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

 ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দুই সপ্তাহের সফরে  যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

যুক্তরাজ্যে অবস্থানকালে আগামী সোম ও মঙ্গলবার (নভেম্বর ০১ ও ০২, ২০২১) গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ২৬তম জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবে প্রতিনিধিদল।

বুধবার (নভেম্বর ০৩, ২০২১) গ্লাসগো থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন ব্যবসায়ী নেতারা।

বৃহষ্পতিবার (নভেম্বর ০৪, ২০২১) লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংকচুয়ারিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত “ বাংলাদেশ ইনভেস্টমেন্টস সামিট-২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন তারা। ঐ সম্মেলনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে “ জয়েন্ট স্টাডি ফর ইউকে অ্যান্ড বাংলাদেশ মার্কেটস টু ফস্টার দ্য বাইল্যাটেরাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট শীর্ষক চুক্তিতে সই করবে এফবিসিসিআই ও এইচএসবিসি।

ঐদিন বিকেলে লন্ডনের মে-ফেয়ারে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি)’র সাথে বৈঠক করবে এফবিসিসিআইর নেতৃত্বে সফররত প্রতিনিধিদল। আর সন্ধ্যায় নবায়ন করা হবে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) এর সঙ্গে সমঝোতা চুক্তি।

শুক্রবার (নভেম্বর ০৫, ২০২১) সকালে লন্ডন চেম্বার্স অব কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রি (এলসিসিআই)’র সঙ্গে বৈঠক আর সন্ধ্যায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত নেটওয়ার্কিং ডিনারে অংশ নেবেন ব্যবসায়ী নেতারা।

সোমবার (নভেম্বর ০৮, ২০২১) চেম্বার ওয়েলস এবং ওয়েসল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক সই হবে।

মঙ্গলবার (নভেম্বর ০৯, ২০২১) ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবে প্রতিনিধিদল।

বুধবার (নভেম্বর ১০, ২০২১) ইউনেস্কো বাংলাদেশের “ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবে প্রতিনিধিদল। এছাড়াও ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক এবং ফ্রেন্স বিজনেস কনফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে ব্যবসায়ী নেতাদের।

শনিবার (নভেম্বর ১৩, ২০২১) প্যারিস থেকে রওনা দিয়ে রবিবার (নভেম্বর ১৪, ২০২১) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাণিজ্য প্রতিনিধি দলের।

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলে আছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এম.পি, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম.এ. মোমেন, মোঃ আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, এমসিসিসিআইর সভাপতি নিহাদ কবীর, এফবিসিসিআইর পরিচালক মোঃ রেজাউল করিম রেজনু, সিআইপি, মোঃ সাইফুল ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, ড. কাজী এরতেজা হাসান, সিআইপি, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ড. ফেরদৌসী বেগম, এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মশিউজ্জামান (রোমেল), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্লাহ, সামিউল হক সাফা ও বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ।

এছাড়াও বাণিজ্য প্রতিনিধিদলে আছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার ও সাইফুল আলম, ব্রিটিশ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মোঃ মাহবুব উর রহমান, ইকোচেম বাংলাদেশ (প্রাঃ) লি. এর পরিচালক মোঃ শহীদুল ইসলাম (নিরু), পিপলস এনার্জি লি. এর পরিচালক সাজেদা জামান ও অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মেদ।

বিনিয়োগবার্তা/এসএএম//