Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 06 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পঞ্চগড়ে নবনির্মিত আড়াইশ’ শয্যার হাসপাতাল দ্রুত চালু করাসহ নতুন মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের শেরে বাংলা র্পাক চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

বক্তারা বলেন, পঞ্চগড়ে স্বাস্থ্য সেবার বেহাল দশা। প্রায় ১০ লাখ মানুষের এ জেলায় ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেস ও একটি সদর হাসপাতাল থাকলেও কিন্তু সরকারি হাসপাতালে প্রয়োজনীয় জনবল নেই। নামে ১০০ শয্যা হলেও সেই ৫০ শয্যার জনবল দিয়েই চালানো হচ্ছে স্বাস্থ্য কমপ্লেস গুলো ।

অবিলম্বে ১০০ শয্যার হাসপাতাল চালু ও পঞ্চগড়ে নতুন মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন তারা। 

মানববন্ধনে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু  সহ ইহামা রাইডাস ক্লাবের সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন শ্রেনীর মানুষজন এ সময় উপস্থিত ছিলেন ।

বিনিয়োগর্বাতা /শাহরিয়ার রহমান /