Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 12:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত ডিভেডেন্ড পুরোটাই ক্যাশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৮ টাকা ৯৯ পয়সা।

এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১৪ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২১৬ টাকা ১৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।