Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাঠে নামার আগেই বিদায়ের কথা জানিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। তবে শুরুর দিকে মাঠে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। সেটা দেখে সমর্থকদের চোখ কপালে না উঠে উপায় ছিল না। ২ ছক্কায় মাত্র ১৫ রান করে ড্রেসিং রুমে ফেরার সময় দর্শকদের দিকে ব্যাট উঁচিয়ে খানিকটা শেষের আভাস দিলেন। আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায়? ডাগ আউটে দাঁড়িয়ে সতীর্থরা যখন অভিবাদন জানালেন তখন আরও খানিকটা ধোঁয়াশা বাড়ে। সেই ধোঁয়াশা কেটেছে একটু পরই। ম্যাচ শেষে মারকুটে এই ব্যাটার জানালেন, তিনি অবসর নেননি। তবে খেলে ফেলেছেন বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ।

বয়স বাড়ছে ক্রমাগত, বয়সের সঙ্গে ভাটা পড়েছে গেইলের পারফরম্যান্স। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না মারকুটে এই ব্যাটার। অভিজ্ঞতার ব্যাটে চড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও সেটা কাজে লাগাতে পারেননি ‘ইউনিভার্স বস’। অপেক্ষায় থাকা সমর্থকরাও দেখতে পায়নি গেইলের সেরা সময়ের ঝলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খানিকটা সেরা সময়ের আভাস দিয়েছিলেন গেইল। দ্বিতীয় ওভারে জস হ্যাজেলউডের বলে লং অনের ওপর দিয়ে ভাসিয়ে ছক্কা মারেন গেইল।
 
পরের ওভারে প্যাট কামিন্সের লেন্থ বলে সুযোগ পেয়ে সেটিও অন দিয়ে উড়িয়েছেন। তবে পরের বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হতে হয় তাঁকে। পুরো আসরে ৫ ম্যাচ খেলে মোটে ৪৫ রান করেছেন গেইল। এমন পারফরম্যান্সের পর ৪২ বছর বয়সি এই ব্যাটারের বিদায় বলাটা প্রায় অনুমেয়ই ছিল। যদিও বিদায় বলেননি তিনি। জানিয়েছেন জ্যামাইকাতে দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে চান মারকুটে এই ব্যাটার।


ম্যাচ শেষে গেইল বলেন, ‘মাঠে যা হচ্ছিল তা একপাশে রেখে সবাই উপভোগ করেছি। দর্শকদের সাড়া দিচ্ছিলাম, মজা করছিলাম। এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ। আমি অবশ্য আরও একটি বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু আমার মনে হয় না সেই সুযোগ দিবে (হাসি)। আমি অবসর ঘোষণা করছি না। তবে জ্যামাইকায় নিজের দেশে শেষ ম্যাচ খেলতে চাই।’

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩০১ ওয়ানডে, ১০৩ টেস্ট ও ৭৯ টি-টোয়েন্টি খেলেছেন গেইল। যেখানে ওয়ানডেতে ৩৭.৮৩ গড়ে তার রান ১০ হাজার ৪৮০। ২৫ সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি। সাদা পোশাকের ক্রিকেটে ৪২.১৮ গড়ে ৭ হাজার ২১৪ করেছেন গেইল। যেখানে ১৫ সেঞ্চুরির সঙ্গে রয়েছে দুটি ট্রিপল সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে ২৭.৯২ গড় ও ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ১ হাজার ৮৯৯ রান করেছেন। টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি রয়েছে তার।

বিনিয়োগর্বাতা /এসআর/