Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ঢাকার চারপাশে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

 

সোমবার ( নভেম্বর) কমলাপুর রেল স্টেশনেস্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টেরউদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকার যানজট নিরসন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই সার্কুলার ট্রেন চালু করা হবে। এরমধ্যে কিলোমিটার রেললাইন থাকবে মাটির নিচে। বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।

 

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এরমধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে। আরেকটি প্রজেক্ট হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেল লাইন। দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এই সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//