
বাংলাদেশে বিনিয়োগ শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটির মেয়র এন্ড্রু বার্নহাম।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান দেশ। যে দেশটির সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও শিক্ষা খাতে সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশ বিনিয়োগ শুরু করার চিন্তা-ভাবনা করছি।
সোমবার (০৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই বাংলায় ম্যানচেষ্টারের মেয়র সম্মেলনে উপস্থিত সবাইকে স্বাগতম জানান। এসময় তিনি নিজেকে বাংলাদেশের বন্ধু বলে উল্লেখ করেন।
ম্যানচেস্টার সিটির মেয়র বলনে, বাংলাদেশ আমাদের ভালো বন্ধু। বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা-বাণিজ্য করেন। তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আমরা সিলেটে বিনিয়োগের কথা চিন্তা করছি। শিগগিরই আমরা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবো।
এসময় ম্যানচেষ্টারে এমন একটি সম্মেলনের আয়োজন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরী হলো বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, ম্যানচেস্টার সিটির মেয়র এন্ডো বার্নহাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএএম//