
৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে বাংলাদেশের পোশাক শিল্পের চিত্তাকর্ষক কাহিনী তুলে ধরেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সোমবার (০৮ নভেম্বর ২০২১) বেলজিয়ামের এন্টওয়ার্প-এ অনুষ্ঠিত ৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে সমাপনী বক্তব্য প্রদান করেন বিজিএমইএ সভাপতি। এছাড়া বেলজিয়ামের এন্টওয়ার্প-এ ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (আইএএফ) এর বোর্ড সভায় অংশগ্রহন করেন। তিনি আইএএফএর সদস্যদের সাধারন সম্মেলনেও (জেনারেলএসেম্বলি) অংশগ্রহন করেন।
আইএএফএর আমন্ত্রনে বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
ফারুক হাসান ২০২১ সালের ১৯ মে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (আইএএফ) এর সদস্যদের সাধারন সম্মেলনে (জেনারেলএসেম্বলি) আইএএফ এর বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হন।
আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং শিল্পের অনন্য অর্জনগুলো, বিশেষকরে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অগ্রগতি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।
এসময় তিনি ২০২২ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য পরবর্তী আইএএফ ফ্যাশন কনভেনশনে অংশগ্রহনের জন্যও সবাইকে আমন্ত্রণ জানান।
বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী আইএএফ কনভেনশনের উদ্বোধনী প্যানেলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সেখানে দায়িত্বপূর্ন ক্রয়চর্চা (রেসপনসিবল পারচেজিং প্রাকটিস) নিয়ে আলোচনা করেন।
আইএএফএর বিদায়ী সভাপতি হ্যান বেক্কে ৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন চলাকালে আইএএফএর সভাপতির দায়িত্বভার সেম অল্টানকে হস্তান্তর করেন।
বিজিএমইএ পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব ৩৬তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে উপস্থিত ছিলেন।
আইএএফবিশ্বব্যাপীপোশাকপ্রস্তুতকারকগন, তাদেরসংগঠনসমূহএবংব্র্যান্ড ও রিটেইলারসহ সাপ্লাই চেইনের বিভিন্ন স্তরে পোশাক প্রতিষ্ঠানসমূহকে সহায়তা দানকারী শিল্পের অন্যতম বৃহৎআন্তর্জাতিক ফেডারেশন।
আইএএফএর সদস্যদের মধ্যে ৪০টিরও অধিক দেশ থেকে পোশাক প্রস্তুতকারক সংগঠন ও ব্র্যান্ড রয়েছে।
বিজিএমইএ ২০১৩ সাল থেকে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন এর সদস্য।
আইএএফ তার সদস্যগনকে মূল্যবান তথ্য সরবরাহ ও দিক নির্দেশনা প্রদান, সেইসাথে শিল্পের মানোন্নয়ন, সমন্বয়, শিল্পে সহযোগিতা প্রদান ও বৈশ্বিক সমাধানগুলোর অন্তর্ভূক্তি বিষয়ে কাজ করা আন্তর্জাতিক প্লাটফর্মগুলোতে সদস্যদের প্রতিনিধিত্ব করে থাকে।
বিনিয়োগবার্তা/এসএএম//