Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 10 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা বুধবার কপ২৬ চুক্তির প্রথম খসড়া প্রকাশ করেছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের চূড়ান্ত খসড়া কপ২৬ শীর্ষ সম্মেলনের শেষে প্রকাশ করা হবে।

আগামী শুক্রবার গ্লাসগোতে কপ২৬ সম্মেলন শেষ হবে। তার আগে প্রায় ২০০ দেশের আলোচকরা খসড়া থেকে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার বিষয়ে কাজ করবেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া কপ২৬ সম্মেলনকে প্যারিস চুক্তি-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কপ২৬ চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নেরই প্রতিশ্রুতি দিচ্ছেন ১২০টি দেশের রাষ্ট্র প্রধানরা।

বিনিয়োগর্বাতা /এসআর/