Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। বুধবার (১০ অক্টোবর) পদত্যাগ করলে তার জায়গায় দরজা খুলতে যাচ্ছে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। সব ঠিক থাকলে তিনিই হতে চলছেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো বলছে, গত সপ্তাহেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন। সব কিছু মিলিয়ে নতুন সরকার গঠনের জন্য একধাপ এগিয়ে গেলেন তিনি।

৬৪ বছর বয়সী লোফভেন পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। আগামী ২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে লোফভেন বলেছেন, সব দিক বিবেচনায় স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি।

এদিকে আইনপ্রণেতারা যদি বিপক্ষে ভোট দেন, তবে প্রধানমন্ত্রী হওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে ম্যাগডালেনা অ্যান্ডারসনের।

বিনিয়োগর্বাতা/এসআর/