Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ইউনেস্কোর এসডিজি-৪, এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। 

ইউনেস্কোর সদর দপ্তরে বুধবার (১০ নভেম্বর) হাই লেভেল সেগমেন্ট অফ ২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে তাঁকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। 

বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচিত করা হয়েছে। দীপু মনি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

বিনিয়োগর্বাতা/এসআর/