Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ব্যবসা-সংক্রান্ত পত্রিকা অর্থকণ্ঠের প্রতিষ্ঠাকালীন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাপ্তাহিক অর্থকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অর্থকণ্ঠের প্রতিষ্ঠাকালীন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন। বাদ জোহর রাজধানীর মহাখালী ডিওএসএইচ জামে মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

কাজী জাহাঙ্গীর আলম বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পেশাগত কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। কাজী জাহাঙ্গীর আলম অধুনালুপ্ত বাংলাদেশ টাইমসের সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

বিনিয়োগর্বাতা/এসআর/