Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস।

বুধবার (১০ নভেম্বর) নেদারল্যান্ডের দ্য হেগে দেশটির ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কো-অপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন  এর সাথে অনুষ্ঠিত কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বৈঠকে ডাচ মিনিস্টার এ কথা জানান।

কৃষিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি শেযার করেন তিনি।

সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আলোচনা করেন তারা।

বিনিয়োগবার্তা/এসএএম//