Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি এবং পরিচালক অর্থ মোঃ মনিরুল ইসলাম ১৫ নভেম্বর, ২১ তারিখ দুপুর ১২ টায় ইস্টার্ন টিউবস লিঃ (ইটিএল) এর কারখানা পরিদর্শন করেন। 


চেয়ারম্যান প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, যন্ত্রপাতির কার্যোক্ষমতা বৃদ্ধি ও অটোমেশন এবং পণ্যের বহুমূখীকরণের আওতায় অধিকতর বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব উৎপাদনের লক্ষ্যে গৃহীত প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশন করেন। 


তিনি এই প্রকল্পের আওতায় ইটিএল এর অফিস কাম কারখানার নতুন ভবন এবং স্থাপিত নতুন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ এবং উত্তমভাবে কাজে লাগানোর বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, ডিপিএম এ ইটিএলের বাল্ব বিক্রয় সুবিধার পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও সরবরাহ বাড়াতে হবে। সিটি করপোরেশনসহ সর্বক্ষেত্রে সেবার মান আরো বাড়ানোর নির্দেশনা দেন। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইষ্টার্ণ টিউবস লিঃ ১৯৬৪ সালে জাপানের বিখ্যাত তোশিবা করপোরেশনের কারিগরী সহযোগিতায় ৩৭৪, তেজগাঁও, শিল্প এলাকা ঢাকাতে এক একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালের ১ আগস্ট হতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত হয় এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশে কারখানাটি জাতীয়করণ করা হয়। কারখানাটির পরিচালনার দায়িত্ব তৎকালীন বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ সংস্থার নিকট ন্যস্ত করা হয়েছিল যা পরবর্তিতে বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) হিসেবে আত্নপ্রকাশ করে। ১৯৭২ সালের আগস্ট মাস হতে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে সিএফএল (কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প) বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বাজারজাত শুরু করে।

বর্তমানে ইটিএল গুনগত মান ও বিদ্যুত সাশ্রয়ী এলইডি এবং এনার্জি সেভিং বাল্বের পাশাপাশি ১৫ ওয়াট থেকে ৬৫ ওয়াটের সিএফএল বাল্ব ও বিভিন্ন ধরনের টিউব লাইট উৎপাদন ও বাজারজাত করছে।  

বিনিয়োগবার্তা/ডিএফই//