Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: তিন দিনের সরকারি সফরে সোমবার ঢাকা আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফরে আসছেন তিনি।

দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও, এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে। সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই/