Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সবুজ প্রবৃদ্ধির ধারনার ধারাবাহিকতায় বিশ্বে চক্রাকার অর্থনীতি ও চক্রাকার পণ্য বিষয়ে চাহিদা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই ব্র্যান্ডগুলোও একই বিষয়ে মনোনিবেশ করছে। সুতরাং পরিবর্তিত উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে চক্রাকার অর্থনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (২৩ নভেম্বর, ২০২১) বিজিএমইএ সভাপতি ভার্চ্যুয়াল সেশন “ক্রসকান্ট্রি লার্নিং সেশন ফর বিজনেস: মুভিং ফ্রম টেক - মেক - ওয়েষ্ট ইকোনোমি টু সার্কুলার সল্যুশনস” এ বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, “আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হলো স্থানীয় উৎপাদনকারী ও পণ্যের পুনঃউৎপাদনকারী নিয়ে কাষ্টমাইজড স্থানীয় চক্রাকার ইকো - সিস্টেম গড়ে তোলা। এর জন্য স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্লাটফর্ম তৈরি এবং পরিবেশের ভারসাম্যে যেন কোন ধরনের ফাঁক না থাকে, তার জন্য স্থানীয় পর্যায়ে উৎপাদনকারী, পণ্যের পুনঃউৎপাদনকারী ও বর্জ্য ব্যবস্থাপনাকারীদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন”। 

”আমরা ভোক্তা ব্যবহারপণ্য পরবর্তী (বর্জ্য) পুনঃব্যবহার ও (post-consumer waste recycling) করতে চাই এবং এ ব্যাপারে পোশাক ব্র্যান্ডদের কাছ থেকে জোরালো সহযোগিতা আমাদের দরকার।

ড. মুশতাক আহমেদ মেমন (Dr. Mushtaq Ahmed Memon), রিজিওনাল কো অর্ডিনেটর, ইউনাইটেড নেশনস এনভাইরনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) - রিজিওনাল অফিস ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক, সেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//