Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 25 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক খরচ কমিয়ে আনার লক্ষ্যে অগ্রীম আয়কর (এআইটি) প্রত্যাহার করা অত‍্যন্ত জরুরি বলে মনে করেন ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো: জসিম উদ্দিন।

বুধবার (২৪ নভেম্বর ২০২১) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সভাপতিত্বে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এফবিসিসিআই সভাপতি বলেন, সেরা করদাতাদের এ ধরনের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করার  ফলে নতুন করদাতাগণ স্বেচ্ছায় কর প্রদানে এগিয়ে আসবেন। এর ফলে অভ্যন্তরীণ উৎস্য থেকে রাজস্ব আহরণ দিন দিন বৃদ্ধি পাবে। আমাদেরকে স্বেচ্ছায়  কর প্রদানের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে সরকারের রাজস্ব আহরন প্রক্রিয়াকে আরো টেকসই করতে হবে। 

তিনি বলেন, ব্যবসায়িক খরচ কমিয়ে আনার লক্ষ্যে অগ্রীম আয়কর (এআইটি) প্রত্যাহার করা অত‍্যন্ত জরুরি। এছাড়া আয়কর প্রশাসনকে ঢেলে সাজিয়ে রাজস্ব বোর্ডকে দক্ষ, পেশাদার, আধুনিক প্রযুক্তি নির্ভর ও সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কর বিভাগের পলিসি উইং এবং কর আদায় বিভাগকে  পৃথক করা হলে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে।

বিনিয়োগবার্তা/এসএএম//