Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 30 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভৌত অবকাঠামো তৈরি করেছেন। এছাড়া তিনি একটি ভালো আইনি কাঠামো তৈরি করে দিয়েছেন, যাতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ভালো একটিপ্রটেকশনপায়। তাই বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ।

সোমবার রাজধানীর হোটেল রেডিসান হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন-২০২১ এরলিগ্যাল ইনফ্রাস্ট্রাকচারশীর্ষক এক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্বাধীনতার ৫০ বছর পর একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এটা বর্তমানে সময়ের জন্য বাংলাদেশের উন্নয়নের একটি বড় সাফল্য। কোভিড-১৯ আঘাত হানার ঠিক আগেও বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল আট শতাংশের ওপরে এবং গত  এক দশকে তা ছয় শতাংশের ওপরে ছিল।

আনিসুল হক বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবকালেও প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ভালো ছিল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবসম্মত সময়োপযোগী নীতির  কারণে। বাংলাদেশ এই সফলতা ধরে রাখতে পারলে ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সফলতা ধরে রাখতে সরকার ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নসহ নানা পদক্ষেপ নিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির অনেক পদক্ষেপ নিয়েছে। কোম্পানি আইন সংশোধন করেছে।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যের মধ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক বর্তমান সচিব মোঃ মইনুল কবির, প্রফেসর . রুমানা ইসলাম, ব্যারিস্টার নিহাদ কবির ব্যারিস্টার তানজীব উল আলম বক্তৃতা করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//