Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 30 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে টাংগাইল-৭ শূন্য আসনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভাগুলো হলো-নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা এবং চট্টগ্রামের বাঁশখালি।

মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়, নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

এছাড়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে ইসি।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর ও মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

বিনিয়োগবার্তা/এসএএম//