Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে জাপানকে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি।

বুধবার (০১ ডিসেম্বর ২০২১) শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (Ito Naoki) এবং ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন (Winnie Estrup Petersen) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি।

শিল্পমন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎকালে শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জাপান ডেনমার্ক দূতাবাস এবং শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সুনির্দিষ্ট  প্রস্তাব পেলে বাংলাদেশ সরকার তা যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও এসময় জানান তিনি।

  বিষয়ে জাপানের রাষ্ট্রদূত নতুনভাবে সার কারখানা স্থাপন এবং অটোমোবোইল ফ্যাক্টরি স্থাপনে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//