Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 05 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেসব এলাকায় প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (০৫ ডিসেম্বর ২০২১) একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিতহয়।

কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম, এ, মান্নান, মেজর (অবঃ) রফিকুলইসলাম, বীরউত্তম,বীরেনশিকদারএবংআদিবাআনজুমমিতা বৈঠকেঅংশগ্রহণকরেন।

সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বৈঠকে যোগদান করেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছরে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং চলমান রয়েছে সে সকল প্রকল্পসমূহের আর্থিক ব্যয়ও বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সকল প্রকল্পসমূহের কাজ স্বচ্ছতা ও জবাবহিদিতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া দেশের দুর্যোগ প্রবণএলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব,বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সদস্য,পরিকল্পনা কমিশনের সদস্য, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম/