
নিজস্ব প্রতিবেদক: SME Foundation কর্তৃক আয়োজিত ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১ এ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)'র নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠানের মধ্য হতে চারটি প্রতিষ্ঠানে উৎপাদিত/সংযোজিত পণ্য মেলায় পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ঢাকাতে ৫-১২ ডিসেম্বর ২০২১ সকাল ১০:০০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত এ মেলা চলবে।
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে ৫ ডিসেম্বর সকাল ১০টায় গণভবন হতে অনলাইন মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন।
বিআইসিসি’র হলরুমে মেলার মুল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি মেলায় বিএসসি’র স্টল (নং-ই-৩০০, ডি-২৩০, ডি-২৩৯, ডি-২৫৪) পরিদর্শন করেন। এ সময় তিনি বিএসইসি’র পণ্য বিপণন ও সেবার মান বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বিএসইসির পরিচালক বাণিজ্যিক মোঃ মহিউদ্দিন আহমদ ও পরিচালক অর্থ মোঃ মনিরুল ইসলাম, বিএসইসির সচিব এ কে আনোয়ার মোর্শেদ এবং উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১ এ বিএসইসির ন্যশনাল টিউবস লিঃ, ইস্টার্ন কেবলস লিঃ, গাজি ওয়ারস লিঃ এবং ইস্টার্ন টিউবস লিঃ এর পণ্য ও সেবা পাওয়া যাচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসইসি’র নিয়ন্ত্রণাধীন ন্যশনাল টিউবস লিঃ- বিভিন্ন সাইজের এপিআই/জিআই/এমএস পাইপ, ইস্টার্ন কেবলস লিঃ-পিভিসি ইনসুলেটেড ডমেস্টিক/এলটি/এইচটি কপার ওয়ার/অ্যালুমিনিয়াম বেয়ার/পিভিসি ইনসুলেটেড কনডাক্টর ক্যাবলস, গাজী ওয়্যার লিঃ - হার্ডড্রাউন বেয়ার কপারওয়ার (এইচডিবিসি)/এনিলেটেড কপার ওয়ার/সুপার এনামেল ডকপার ওয়ার, ইস্টার্ন টিউবস লিঃ- বিভিন্ন সাইজের সিএফএল বাল্ব/এনার্জি সেভিং বাল্ব/এলইডি বাল্ব উৎপাদন/সংযোজন ও বাজারজাত করে থাকে।
বিনিয়োগবার্তা/ডিএফই//