Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর, ২০২১) বিকাল ৪.৩০ টায় এক  বৈচিত্রপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪র্থ বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা  শুরু হয়। শহীদ সোহরাওয়ার্দ্দি ইনডোর স্টেডিয়াম, মিরপুরে  বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান, এমপি প্রতিযোগীতার উদ্বোধন করেন।  
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের চেয়ারম্যান ড. আতিউর রহমান, ন্যাশনাল ডিফেন্স স্টাফ কলেজের সাবেক কমান্ডেন্ট ও বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লে. জে. খালেদ মামুন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক এস, এম রুহুল আমিন, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামস উল ইসলাম সহ বিশিষ্ঠ ক্রীড়া ও সংস্কৃতি ব্যাক্তিত্ব। 
বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী ও সাধারন সম্পাদক সেলিম ওমরাও খান ফেন্সিং এর মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//