Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে টেকসই পানি ব্যবহারে সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেছে ওয়াটার এইড। 

বুধবার (০৮ ডিসেম্বর ২০২১)  ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর, হাসিন জাহানের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধিদল গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তারা।

বিএজএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিজিএমইএ সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম এবং ওয়াটার এইড এর পরিচালক, পলিসি এন্ড এডভোকেসী, পার্থ হেফাজ শাইখ; ফয়সাল আব্বাস, হেড অব কমিউনিকেশনস, মিডিয়া এন্ড ক্যাম্পেইন এবং শাদমা মালিক, কমিউনিকেশনস অফিসার উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠককালে বিশেষ করে তারা বাংলাদেশের পোশাক শিল্পে পানির টেকসই ব্যবহারের ক্ষেত্রে ওয়াটার এইড ও বিজিএমইএ এর মধ্যে সহযোগিতার সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

ওয়াটার এইড মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য আরও দক্ষভাবে পানি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে কারখানাগুলোকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি কারখানাগুলোকে বৃষ্টির পানি সংরক্ষণের প্রযুক্তিগত জ্ঞান দিয়ে সহায়তা করতে ইচ্ছুক।

বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে পৃথিবী ও মানুষকে বাঁচাতে পরিবেশ রক্ষায় পানির দায়িত্বশীল ব্যবহার অপরিহার্য। 

তিনি আরও বলেন, “উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক জল-দক্ষ প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি, আমাদের কারখানাগুলোতে কর্মচারী ও শ্রমিকদের মাঝে পানির অপচয় কমানোর বিষয়ে সচেতনতা বাড়াতে হবে”।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//