Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর ২১তম আইসিএবি জাতীয় পুরস্কারে ভূষিত হলো বিএটি বাংলাদেশ। ২০২০ সালে সেরা বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করায় বিএটি বাংলাদেশকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক  শেহ্‌জাদ মুনিম এবং বিএটি বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর আমান মুস্তাফিজের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থ মন্ত্রণালয়।

অ্যাকাউন্টস ও রিপোর্টস পরিচালনা পর্ষদ (আরসিপিএআর)- এর মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর সেরা বার্ষিক প্রতিবেদন উপস্থাপনা পুরষ্কারটি প্রদান করা হয়। বিএটি বাংলাদেশ এ নিয়ে পর পর দুইবার এই সম্মাননা অর্জন করলো।

এক বার্তায় শেহ্‌জাদ মুনীম বলেন, "একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে আমরা আমাদের ব্যবসার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করে থাকি। আমি বিশ্বাস করি এই পুরষ্কার ভবিষ্যতে আমাদের আরও গঠনমূলক ও কার্যকর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনে অনুপ্রাণিত করবে এবং সেই সাথে আইসিএবি -এর এমন উদ্যোগ আরও বেশি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে নিয়ে আসবে যারা ভবিষ্যতে দেশে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সামনে থেকে নেতৃত্ব দেবে”।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; শুভাশীষ বসু, প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিএবি; মোহাম্মদ মুসলিম চৌধুরী, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক; ডক্টর মোহাম্মদ হামিদ উল্লাহ ভূঁইয়া, চেয়ারম্যান, এফআরসি বাংলাদেশ; অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং মোহাম্মদ হুমায়ূন কবির, এফসিএ, চেয়ারম্যান, আরসিপিএআর।

বিনিয়োগবার্তা/ডিএফই//