Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 13 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠান শ্রেণিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

 

রোববার (১২ ডিসেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএকে এ পুরস্কার দেওয়া হয়।

 

বিজিএমইএ ওয়ার্কার্স ডাটাবেইজের (বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার) জন্য ওই পুরস্কার পেয়েছে।

 

উল্লেখ্য, এ তথ্যভাণ্ডারে শ্রমিকদের পরিচয়, রক্তের গ্রুপ, কর্মসংস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য সন্নিবেশিত রয়েছে। বর্তমানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত ২৫০০ কারখানায় ৪০ লাখেরও অধিক কর্মীর জন্য এই সফটওয়্যারটি ব্যবহৃত হচ্ছে।

 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

 

বিজিএমইএ সভাপতি বলেন, “পোশাক শিল্পের সমগ্র শ্রমশক্তির সঠিক, পরিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য ভাণ্ডার থাকার প্রয়োজনীয়তা অনুধাবন করে

 

বিজিএমইএ ওয়ার্কার্স ডাটাবেইজ তৈরি করেছে। এবং এই ডিজিটাল তথ্যভাণ্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এ অবদান রাখার পাশাপাশি শিল্পে শ্রমিকদের কল্যাণের জন্য নীতি প্রণয়নের কাজে সরকারকে সহায়তা করছে

 

ফারুক হাসান বলেন, “ডিজিটাল বাংলাদেশের সুফল সমগ্র দেশের জনগণ পাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তথ্য ও প্রযুক্তি খাত বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র

 

তিনি বলেন, “সরকারের আইসিটিবান্ধব নীতিগুলো এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে

 

তিনি বাংলাদেশি প্রকৌশলী যারা বিশ্বের বিভিন্ন নামি-দামি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, তাদেরকে এই খাতে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//