Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: হোল-স্কুল অ্যাসেম্বলির মাধ্যমে এ বছর বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস উদযাপন করছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও এর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের বিষয়গুলো তুলে ধরেন। 

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও তাঁদের পরিবারের সদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই আইএসডি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে সামনের দিনগুলোতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা রয়েছে আইএসডি’র। 

বিনিয়োগবার্তা/ডিএফই//