Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের জন্য (২২-২৪ ডিসেম্বর) মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে মালদ্বীপ সফর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানাতে রোববার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার বিকেল ৫টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//