Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: টানা তিন বছর বন্ধ থাকার পর ফের চালু হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুপ্রতীম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার শ্রমবাজার

রোববার (১৯ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে

মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন

সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে রবিবার ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বিমানবন্দরে মন্ত্রী ইমরানকে স্বাগত জানান শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল মালয়েশিয়া আওয়ামী লীগের কমিউনিটি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন

২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যায় দেশটিতে ১০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে করোনাভাইরাস মহামারির সময় মালয়েশিয়াপ্রবাসী যেসব বাংলাদেশি শ্রমিক দেশে এসেছিলেন পরে তাদের জন্যও দেশটিতে প্রবেশ বন্ধ হয়ে যায়

গত তিন বছরে কয়েকবার মালয়েশিয়ার বাজার খোলার খবর শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি চলতি বছরের ফেব্রুয়ারিতেও কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশ মালয়েশিয়ার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয় সেখানে মালয়েশিয়া বাংলাদেশের পক্ষ থেকে তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে সব পেশার কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি

বিনিয়োগবার্তা/এসএএম//