Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর প্রধান কার্যালয়, কাওরান বাজার ঢাকায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক ফটো প্রদর্শনী ৭দিন ব্যাপী শুরু হয়েছে।

১৬ ডিসেম্বর ২০২১ হতে মুরু হওয়া এ প্রদর্শনী আগামী ২২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সকাল ৭:০০ টা হতে রাত ১২:০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাঙালী মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনবদ্য অবদান স্থির চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ ইতিহাস ভিত্তিক ছবির মাধ্যমে উপস্থাপিত হয়েছে।  

দেশ-বিদেশের ফটোসাংবাদিকদের তোলা বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের দুর্লভ ছবি এ গ্যালারিতে স্থান পেয়েছে। 

নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে বিএসইসি কর্তৃপক্ষ এই প্রদর্শনীর আয়োজন করেছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//